সিপিবি নেতার মৃত্যু, জেলা সমেঞ্চলন স্থগিত
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিপি) নেত্রকোনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও যুব ইউনিয়নের জেলা সভাপতি খাজা হুমায়ুন কবীর (৪৪) গতকাল শুক্রবার দুপুরে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ কারণে সিপিবির জেলা সম্মেলন স্থগিত রাখা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শোভাযাত্রা চলাকালে হুমায়ুন হূদেরাগে আক্রান্ত হন। আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর বাড়ি মোহনগঞ্জ উপজেলার হাটনাইয়া গ্রামে। সমেঞ্চলন কমিটি জানায়, শহরের মোক্তারপাড়ায় পাবলিক হলে সিপিবির জেলা কমিটির দশম সমেঞ্চলন গতকাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ উপলক্ষে দলের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল আহসান খান, কেন্দ্রীয় নেতা দিবালোক সিংহ প্রমুখ নেত্রকোনায় পৌঁছান। সমেঞ্চলনে খাজা হুমায়ুন কবীরেরও বক্তব্য দেওয়ার কথা ছিল।