সিপিবি-বাসদের গণজাগরণ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, যুদ্ধাপরাধীদের ফাঁসি ও দুই জোটের বৃত্তের বিপরীতে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) গতকাল শনিবার দুপুরে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার স্থানীয় নিমতলা মোড়ে পথসভা করেছে। উপজেলা শাখা সিপিবির সম্পাদক জয়প্রকাশ গুপ্তের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব, লক্ষ্মী চক্রবর্তী, বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ, সৈয়দা পারভীন আকতার, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, এস এম নূরুজ্জামান প্রমুখ। বক্তারা বলেন, বিদ্যুৎসহ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বড় দুই দলের লুটপাটের প্রতিবাদ এবং যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আগামী ১৬ ফেব্রুয়ারি সিপিবি-বাসদ যৌথ উদ্যোগে ঢাকায় লাল পতাকার জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।