সিপিবি-বাসদের নাগরিক সমাবেশ কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংঘাত নয়, সমঝোতা চাই—এই আহ্বান জানিয়ে এবং টাকার খেলা বন্ধ, পেশিশক্তি ও সাম্প্রদায়িকতার প্রভাবমুক্ত ও সব দলের অংশগ্রহণে অর্থবহ নির্বাচন, জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কাল রোববার সমাবেশ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
আজ শনিবার সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বেলা সাড়ে তিনটায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দল দুটির উদ্যোগে নাগরিক সমাবেশ হবে।
সমাবেশে জাতীয় রাজনৈতিক নেতা ও বিশিষ্ট নাগরিকেরা বক্তব্য দেবেন। আজ একই দাবিতে সিপিবি-বাসদের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।