সিপিবি-বাসদের বিক্ষোভ শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধের নামে সহিংসতা বন্ধ এবং জাতীয় স্বার্থবিরোধী টিকফা বাতিলের দাবিতে আগামীকাল শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি দিয়েছে সিপিবি-বাসদ।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মুক্তি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দল দুটি এই কর্মসূচি ঘোষণা করেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বর্তমানের ভয়ার্ত পরিবেশ থেকে মুক্তি এবং সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন চায় মানুষ। একতরফা নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হুমকির মধ্যে পড়বে। মার্কিন সাম্রাজ্যবাদকে খুশি করে ক্ষমতায় থাকতে সরকার তড়িঘড়ি করে নির্বাচনকালীন সরকারের এখতিয়ারের বাইরে টিকফা সই করেছে। অন্যদিকে বিএনপিও সাম্রাজ্যবাদের সমর্থন দিয়ে চুক্তির বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ। এ ছাড়া বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বক্তব্য দেন।