প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবন রক্ষার দাবিতে আগামী ২৬ নভেম্বর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। ৩০ নভেম্বরের মধ্যে রামপালসহ সুন্দরবন ‘বিধ্বংসী’ প্রকল্প বাতিল না করলে ‘চল চল ঢাকা চল, সুন্দরবন রক্ষা কর’ কর্মসূচি ঘোষণা করবে দল দুটি।
গতকাল রোববার রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ। লিখিত বক্তব্যে ৩০ নভেম্বর প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আগেই রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবি জানানো হয়। এ ছাড়া বিদ্যুৎ বিশেষজ্ঞ, পরিবেশ বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদদের মতামতের ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদনের দীর্ঘমেয়াদি পরিকল্পনারও দাবি জানানো হয়।