সিপিবি-বাসদের সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আগামী ২৬ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
এই সমাবেশ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, জনগণের ক্ষমতা নিশ্চিত করতে টাকার খেলা, পেশিশক্তি ও সাম্প্রদায়িক প্রচারণা বন্ধ করা দরকার। দুটি প্রধান রাজনৈতিক দল জনগণের কথা ভাবে না।
নেতারা বিকল্প শক্তি গড়ে তুলতে অনুষ্ঠেয় সমাবেশ সফল করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।