সিপিবি-বাসদের 'তিস্তামার্চ' ১৭-১৯ এপ্রিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য ১৭ থেকে ১৯ এপ্রিল ‘তিস্তামার্চ’ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
গতকাল বৃহস্পতিবার তিস্তামার্চ উপলক্ষে গণসংযোগের অংশ হিসেবে এই দুই বাম দল পদযাত্রা করে। পল্টন থেকে শুরু করে পদযাত্রাটি সেগুনবাগিচা হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হয়।
পদযাত্রা শেষে সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, ‘শুষ্ক মৌসুমে তিস্তায় যেখানে ১৪ হাজার কিউসেক পানি প্রবাহিত হতো, সেখানে আজ ৫০০ কিউসেক পানিও আসছে না।’
বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ বলেন, ২০১১ সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় তিস্তাচুক্তি সইয়ের কথা থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার অজুহাতে তা সই হয়নি।