সিপিবি সভাপতিকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
সম্প্রতি সিপিবির সভাপতিকে তাঁর ব্যক্তিগত ই-মেইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
সিপিবির চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং সমাবেশের আয়োজন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, জঙ্গিবাদী গোষ্ঠী মাথাছাড়া দিয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরে মুক্তমনা লেখক, শিল্পী, কবি-সাহিত্যিকসহ দেশের বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকি দিয়ে আসছে তারা। এরই ধারাবাহিকতায় মুজাহিদুল ইসলাম সেলিমকে জঙ্গিরা হত্যার হুমকি দিয়েছে।
সিপিবির জেলা কমিটির সভাপতি মৃণাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম, মুক্তিযোদ্ধা প্রমোদ বড়ুয়া, সিপিবির নেতা রাহাতউল্লাহ জাহিদ, রেখা চৌধুরী। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।