সিপিবির কংগ্রেস ২৮ অক্টোবর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৮-৩১ অক্টোবর ঢাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) একাদশ কংগ্রেস অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৮ অক্টোবর বেলা দুইটায় সোহরাওয়ার্দী উদ্যানে কংগ্রেসের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর মহানগর নাট্যমঞ্চের হাজি বশির মিলনায়তনে কংগ্রেসের অধিবেশনসমূহ অনুষ্ঠিত হবে।
২০-২১ মে অনুষ্ঠিত পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে মুক্তিভবনে ওই সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।
কংগ্রেস অনুষ্ঠানের আগে আগামী ১৫ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে পার্টির সব শাখা সম্মেলন, ১৬ থেকে ৩১ আগস্টের মধ্যে উপজেলা/থানা ও আঞ্চলিক সম্মেলন এবং ১ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব জেলা সম্মেলন করার বিষয়েও কেন্দ্রীয় কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।