সিপিবির কেন্দ্রীয় কমিটির সভা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির তিন দিনব্যাপী সভা গতকাল মঙ্গলবার থেকে পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয়েছে। সভায় দলের ১৮টি বিভাগ ও ১৭টি উপপরিষদের কাজের পর্যালোচনা করা হবে।সিপিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগ ও বিএনপির বলয়ের বাইরে বৃহত্তর বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক বলয় গড়ে তোলার অগ্রগতি সম্পর্কে আলোচনা হবে। গতকালের সভায় সভাপতিত্ব করেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।কেন্দ্রীয় কমিটির আগে তিন দিনব্যাপী দলের সভাপতিমণ্ডলীর সভা হয়। ২৬ জুলাই সিপিবির জাতীয় পরিষদের সভা অনুষ্ঠিত হবে।