প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে গতকাল রোববার বিকেলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার আয়োজনে একটি জনসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সিপিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাস, কে এম রুহুল আমিন, জেলা সিপিবির সভাপতি কানাইলাল গাঙ্গুলি, সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান, সুধীন সরকার, মানিক মজুমদার, বেলায়েত হোসেন প্রমুখ। সভা শেষে একটি মিছিল বের করা হয়। ফরিদপুর অফিস।