সিপিবির ঢাকা কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনব্যাপী সম্মেলন ও কাউন্সিলের মধ্য দিয়ে গতকাল রোববার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা কমিটি গঠিত হয়েছে। ৩৭ সদস্যের নতুন কমিটিতে সভাপতি পদে আবদুল কাদের ও সাধারণ সম্পাদক পদে আহসান হাবীব পুনর্নির্বাচিত হন। কমিটির সাতজন সম্পাদক হলেন—আশরাফ হোসেন, জাহিদ হোসেন, সাদেকুর রহমান, জলি তালুকদার, সাদেকুল হক, ইদ্রিস আলী ও মাকসুদা আক্তার।গত শনিবার রাজধানীর মৈত্রী মিলনায়তনে সিপিবি ঢাকা কমিটির দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়। ২৩০ জন প্রতিনিধি ও পর্যবেক্ষকের উপস্থিতিতে কাউন্সিলে সাধারণ সম্পাদকের প্রতিবেদন, রাজনৈতিক প্রস্তাব ও অর্থ প্রতিবেদনের ওপর আলোচনা হয়।