সিপিবির দশম কংগ্রেস ১১ অক্টোবর শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১১ অক্টোবর থেকে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে শুরু হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দশম কংগ্রেস। গতকাল রোববার সিপিবির দলীয় কার্যালয়ে কংগ্রেস প্রস্তুতি পরিষদের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরিষদের চেয়ারম্যান হায়দার আকবর খান রনোর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সাজ্জাদ জহির। দুই বুর্জোয়া জোটের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক বলয় গড়ে তোলার অঙ্গীকার নিয়ে এবারের কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে বলে জানান সিপিবি নেতারা। এবারের কংগ্রেসে সারা দেশ থেকে ৬১৪ জন প্রতিনিধি অংশ নেবেন। বিজ্ঞপ্তি।