প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সন্ত্রাসবিরোধী সমঝোতা স্মারক বাতিল ও এর সব তথ্য প্রকাশের দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহ আলম গতকাল বৃহস্পতিবার এ দাবি জানান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁরা বলেন, বৈশ্বিক সন্ত্রাসবাদ নির্মূলের আড়ালে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তার সামরিক পরিকল্পনায় আটকাতে চায়। ফলে দেশের স্থল, নৌ ও বিমানবন্দর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে যাবে। বিজ্ঞপ্তি