সিপিবির নেতা ফিরোজ আহমেদের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও খুলনা মহানগরের সাবেক সভাপতি, খুলনার নাগরিক নেতা ও আইনজীবী নেতা ফিরোজ আহমেদ (৬০) গতকাল রোববার ঢাকা থেকে খুলনা আসার পথে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
আজ সোমবার সকাল আটটায় খুলনা জেলা সিপিবি কার্যালয়, নয়টায় জেলা আইনজীবী সমিতি ও বেলা ১১টায় শহীদ হাবীব পার্কে তাঁর তিনটি জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহরের রায়পাড়ার পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। তাঁর মৃত্যুতে সিপিবির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।