সিপিবির পথসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর হাট চত্বরে গতকাল শুক্রবার বিকেলে এক পথসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা সদর উপজেলা শাখা এই সভার আয়োজন করে।
পথসভায় বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা সিপিবির সভাপতি ময়নুল কবীর মণ্ডল ও সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম, সদস্য তপন কুমার বর্মণ, আসাদুল ইসলাম, জাহাঙ্গীর আলম মণ্ডল, এমদাদুল হক, মোজাফর হোসেন, আইনজীবী মুরাদজামান রব্বানী প্রমুখ। সভায় বক্তারা সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি ও গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলা-হত্যার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।