প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগ ও বিএনপি অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ করার সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল রোববার পুরানা পল্টনের মুক্তি ভবনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এই অভিযোগ করেন। সিপিবির সাধারণ সম্পাদক আরও বলেন, মার্কিন সাম্রাজ্যবাদসহ বিদেশি বিভিন্ন গোষ্ঠীকে এ দেশে হস্তক্ষেপের আমন্ত্রণ জানানো হচ্ছে। তাদের ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ সুযোগ করে দেওয়া হচ্ছে। এটা বন্ধ করতে হলে দ্বিদলীয় বৃত্ত থেকে দেশকে বের করে আনতে হবে। বিজ্ঞপ্তি।