সিপিবির সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ‘অপহরণ, গুম, খুন, টার্গেট কিলিং, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও লুটপাটে বেসামাল স্বদেশ; রুখে দাঁড়াও বাংলাদেশ’ আহ্বান সামনে রেখে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর জেলা শাখা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড়ে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি কানাইলাল গাঙ্গুলি। বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় নেতা রফিকুজ্জামান, জেলা উদীচীর সভাপতি আবদুল মোতালেব, সিপিবির সদর উপজেলার সভাপতি মান্নান ফকির প্রমুখ।