সিপিবির সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নওগাঁর মান্দায় গতকাল শনিবার সাম্প্রদায়িকতাবিরোধী সমাবেশ করে। বেলা তিনটায় উপজেলার প্রসাদপুর বাজারে এ সমাবেশে সংগঠনের মান্দা উপজেলা সভাপতি রতন ফণি সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম ফজলুর রহমান। বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য ময়নুল হক মুকুল, প্রদ্যুত ফৌজদার, মান্দা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুস সোবহান প্রমুখ।