সিপিবির সমাবেশে বোমা হামলা ও হত্যার বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মহাসমাবেশে বোমা হামলা ও হত্যাকাণ্ডের ১৬তম বার্ষিকী পালন করেছে দলটির মানিকগঞ্জ জেলা শাখা। এ উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে জেলা শহরের দলীয় কার্যালয়ে আলোচনা সভা করা হয়।
জেলা সিপিবির সভাপতি নুরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। এতে বক্তারা পল্টনে বোমা হামলা ও হত্যাকাণ্ডের বিচারের দাবি করেন।
দলীয় সূত্রে জানা যায়, ২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে সিপিবির মহাসমাবেশে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে পাঁচ জন নিহত হন। শতাধিক দলীয় নেতা-কর্মী আহত হন।