প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নওগাঁর মান্দা উপজেলা কমিটির সম্মেলন গতকাল বুধবার উপজেলার প্রসাদপুরে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি রতন ফনির। কাউন্সিল অধিবেশনে উপজেলা কমিটির লিখিত প্রতিবেদন উত্থাপন করেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুস সোবহান। পরে রতন ফনিকে সভাপতি ও আবদুস সোবহানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।