প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দুই দিনব্যাপী অষ্টম নওগাঁ জেলা সম্মেলন আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিকেল চারটায় উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহীন হোসেন। দলটির জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম বলেন, সম্মেলনের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। এতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি নওগাঁর ১১টি উপজেলার সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত থাকবেন। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় প্যারিমোহন লাইব্রেরিতে সাংগঠনিক সভার মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে।