সিপিবির সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমির মিলনায়তনে গতকাল বুধবার নড়াইলে সিপিবির তৃতীয় জেলা সম্মেলন হয়। খন্দকার শওকত আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স। বক্তব্য দেন মুন্সি হাফিজুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিপিবির জেলা সম্পাদক বরকত উল্লাহসহ প্রবীর রায়, অঞ্জন রায়, তবিবর রহমান, শেখ সুলতান, হীরক পাশা প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, লুটপাটতন্ত্র পরাভূত না করে দেশকে এগোনো যাবে না। বিকেলে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে বি এম বরকত উল্লাহকে সভাপতি ও অঞ্জন রায়কে সাধারণ সম্পাদক করে সিপিবির ১১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। এর আগে শহরের প্রজন্ম চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমি চত্বরে শেষ হয়। নড়াইল প্রতিনিধি