সিপিবির সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) অষ্টম জেলা সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার দিকে শহরের অনির্বাণ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিপিবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে আজাদ। জেলা সিপিবির সভাপতি নিহার রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হোসেন। বক্তারা দেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার রাজনীতির মূল উচ্ছেদ করার আহ্বান জানান। এ সম্মেলনের মাধ্যমে সিপিবির জেলা শাখার নতুন নির্বাহী কমিটি নির্বাচিত করার কথা ছিল।