সিপিবির সম্মেলনে বাম বিকল্প গড়ে তোলার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বরিশাল মহানগরের সমেঞ্চলন থেকে বাম বিকল্প গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা। গতকাল শুক্রবার নগরের অশ্বিনী কুমার হলে এ সম্মেলন হয়। সকাল ১০টায় সমেঞ্চলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান। দলটির মহানগর শাখার এই ১০ম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, দ্বিদলীয় ধারার কারণে বাংলাদেশের জনগণ প্রতিনিয়ত নিপীড়নের শিকার হচ্ছে। দেশে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। রাষ্ট্রীয় অর্থনীতিতে অসম বণ্টনই এর মূল কারণ। একটি জোট মুক্তিযুদ্ধের সংগঠকের সাইনবোর্ড নিয়ে এবং অন্য জোট যুদ্ধাপরাধীদের সাইনবোর্ড নিয়ে সাধারণ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাদের উদারনীতির কারণে কৃষকের পাট আজ গলার ফাঁস হয়ে দেখা দিয়েছে। দেশের প্রাকৃতিক সম্পদ তেল-গ্যাস-বিদ্যুৎ এবং বন্দর নিয়ে নানা টালবাহানায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।বক্তারা আরও জানান, এসব সমস্যা থেকে উত্তরণের জন্য জামায়াত ও বিএনপির ১৮ দলীয় জোট এবং আওয়ামী লীগের ১৪ দলীয় জোটের বাইরে বাম বিকল্প গড়ে তুলতে হবে।