সিপিবির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৬ মার্চ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি পালন উপলক্ষে আজ বিকেল তিনটায় পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।বাংলাদেশের এই অঞ্চলে প্রায় ৯০ বছর ধরে কমিউনিস্ট আন্দোলন চলে আসছে। এই অঞ্চলে শান্তি, স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র ও মানবমুক্তির জন্য কমিউনিস্টরা নিরলস সংগ্রাম চালিয়ে আসছেন। তবে আজ থেকে ৬৪ বছর আগে, ১৯৪৮ সালে এই এলাকায় আনুষ্ঠানিকভাবে কমিউনিস্ট পার্টি গঠিত হয়। সিপিবি তারই উত্তরাধিকার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ পার্টির সঙ্গে সংশ্লিষ্ট ও শুভাকাঙ্ক্ষী সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। মেহনতি মানুষসহ দেশবাসীকে সিপিবির পতাকাতলে সমবেত হওয়ারও আহ্বান জানান তাঁরা।এদিকে সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আজ যৌথভাবে দেশে চলমান হত্যা, নৈরাজ্য ও সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ দিবস পালন করবে। এ জন্য আজ বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও পরে মিছিল করবে তারা।