সিপিবির ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে দেশের শ্রমিক, কৃষক, খেতমজুরসহ সর্বস্তরের দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। বিগত দিনে পার্টির পতাকা সমুন্নত রাখতে গিয়ে যাঁরা মৃত্যুবরণ করেছেন, তাঁদের স্মৃতির প্রতি নেতৃদ্বয় গভীর শ্রদ্ধা নিবেদন করেন। যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য তাঁরা পার্টির সারা দেশের সব ইউনিটের প্রতি আহ্বান জানান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার বিকেল পাঁচটায় কমরেড মণি সিংহ সড়কের মুক্তি ভবনে ঢাকা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।