প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। দল দুটি যৌথভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে সিপিবি নেতা আবদুল্লাহ আল ক্বাফীকে প্রার্থী ঘোষণা করেছে। সিপিবি ও বাসদের এক যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিপিবির জাতীয় পরিষদের সদস্য আবদুল্লাহ আল ক্বাফী ‘সবার জন্য বাসযোগ্য ঢাকা’ গড়ে তোলা আন্দোলনের অংশ হিসেবে ও দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন নিশ্চিত করতে এ নির্বাচনে অংশ নেবেন। এ ছাড়া ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, গতকাল ফ্রন্টের কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।