সিপিবি-বাসদের হরতালে সমর্থন ছাত্র জোটের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার ডাকা হরতালে সমর্থন জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। কাল মঙ্গলবার রাজধানীতে এ হরতাল আহ্বান করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে নিজেদের সমর্থনের কথা জানান জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার।
লিখিত বক্তব্যে লাকী আক্তার বলেন, গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত শিক্ষার্থীদের জীবনেও প্রভাব ফেলবে। তাঁদেরও দুর্ভোগের শিকার হতে হবে।
সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি নাঈমা খালেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন (অপর অংশ), ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম জিলানী, বিপ্লবী ছাত্র মৈত্রীর যুগ্ম সাধারণ সম্পাদক ইকবালুন কবীর ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহসভাপতি আল জাহির প্রমুখ উপস্থিত ছিলেন।