সিফাত হত্যা মামলার রায়ে অসন্তুষ্ট পরিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক ছাত্রী ওয়াহিদা সিফাত হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। তাঁরা বলছেন, ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী সিফাতকে হত্যা করা হয়েছে; কিন্তু সাজা হয়েছে আত্মহত্যার অভিযোগে। শিগগিরই এ ব্যাপারে উচ্চ আদালতে
আপিল করা হবে। গতকাল শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনে সিফাতের বাবা আমিনুল ইসলাম খন্দকার বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি ঢাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এ স্থানান্তরিত হয়। তাঁর দাবি, তিনি ন্যায়বিচার পাননি। হত্যার অভিযোগে করা মামলায় আত্মহত্যার অভিযোগে বিচার হয়েছে।