সিফাত হত্যা মামলার সুষ্ঠু বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলার সুষ্ঠু বিচারের দাবিতে মৌন মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিভাগের সামনে গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে আধা ঘণ্টা তাঁরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বিভাগের সভাপতি প্রদীপ কুমার পাণ্ডে, সহযোগী অধ্যাপক মুসতাক আহমেদ, সহকারী অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল, প্রভাষক মামুন আ. কাইয়ুম প্রমুখ।
মানববন্ধন শেষে বিভাগের সভাপতি প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘দ্বিতীয় ময়নাতদন্তে সিফাতকে হত্যা করা হয়েছে বলা হলেও রায় দেওয়া হয়েছে আত্মহত্যায় প্ররোচনা হিসেবে। তাই পুনরায় তদন্তের মাধ্যমে আমরা সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।’
গত সোমবার দুপুরে ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ সিফাতের স্বামী মো. আসিফ প্রিসলির ১০ বছরের কারাদণ্ডাদেশ দেন। রায়ে বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে।