সিফাত হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুর ১২টায় বিভাগের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সিফাতের স্বামী আসিফকে গ্রেপ্তার করা হলেও এখন পর্যন্ত তাঁর মা-বাবাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে পুলিশ।