প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টার দিকে বিভাগের সামনে আয়োজিত মানববন্ধন থেকে মামলায় অভিযোগপত্রভুক্ত আসামিদের জামিন বাতিল করে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সিফাত হত্যাকাণ্ডকে শুরুতেই আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু পুলিশের অভিযোগপত্র দেওয়ার মাধ্যমে বিষয়টি এখন পরিষ্কার। হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হতে চললেও আসামিরা বিভিন্নভাবে জামিনের পাঁয়তারা করছে। যত দিন এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হচ্ছে, তত দিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।