প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের উত্তর বালুচড়া গ্রামের দিনমজুর মো. খোকন মোল্লার ছেলে মো. সিফাত লিউকেমিয়ায় আক্রান্ত। বয়স সাত বছর ছয় মাস। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ডি ব্লকের তৃতীয় তলায় ১২ নম্বর বিছানায় চিকিৎসাধীন। সহায়-সম্বল বিক্রি করে ইতিমধ্যে তার চিকিৎসায় পাঁচ লাখ টাকার মতো খরচ হয়েছে। চিকিৎসকেরা সিফাতকে আরও তিনটি ক্যামোথেরাপি দিতে বলেছেন। এ জন্য অন্তত দেড় লাখ টাকা প্রয়োজন। কিন্তু নিঃস্ব খোকনের পক্ষে এই টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় সিফাতকে বাঁচাতে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন দিনমজুর খোকন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. খোকন মোল্লা, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৬২০৪-১, পূবালী ব্যাংক লিমিটেড, শাহবাগ এভিনিউ মডেল শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।