আট বছর বয়সী মো. সিফাত দীর্ঘদিন ধরে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউ-কোমিয়ায় (ব্লাড ক্যানসার) আক্রান্ত। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পেডিয়েট্রিক ও হেমাটোলজি এবং অনকোলজি বিভাগের চেয়ারম্যান আফিকুল ইসলামের অধীন চিকিৎসা নিচ্ছে। চিকিৎসক জানিয়েছেন, সিফাতকে আরও তিন বছর কেমোথেরাপি দিতে হবে। নিয়মিত চিকিৎসা নিলে তাকে সুস্থ করা সম্ভব। এ জন্য আরও ছয়-সাত লাখ টাকার প্রয়োজন। সিফাতের দিনমজুর বাবা মো. খোকন মোল্লা শরীয়তপুরের পালং থানার উত্তর বালুচড়া গ্রামের বাসিন্দা। সহায়-সম্বল যা ছিল সব বিক্রি করে এক বছর ছেলের চিকিৎসা করেছেন খোকন। এখন তিনি নিঃস্ব। তাঁর পক্ষে আর সিফাতের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ছেলেকে বাঁচাতে দেশের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন খোকন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. খোকন মোল্লা, মুদারাবা সঞ্চয়ী হিসাব নম্বর: ১২০৫৬, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।