সিফাতের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর শিশু সিফাত (৬) হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। শহরের মুক্তির মোড়ে গতকাল বেলা ১১টায় এ কর্মসূচি পালিত হয়।
সিফাতের পরিবারের লোকজন, আত্মীয়স্বজন ও এলাকার কয়েক শ মানুষ এ মানববন্ধনে অংশ নেন। এ সময় তাঁরা সিফাত হত্যা মামলার মূল আসামি আল আমিনের ফাঁসি ও বাকি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
নওগাঁ সদর থানা-পুলিশ জানায়, গত ২৮ জুন উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের শালুকা গ্রামের আকরাম পারভেজের ছেলে সিফাতকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। হত্যার অভিযোগে ওই দিনই আল আমিন নামের স্থানীয় এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরের দিন সিফাতের বাবা আকরাম বাদী হয়ে আল আমিনকে প্রধান আসামি করে তাঁর মা নাছিমা বেগম ও বোন ফাতেমা খাতুনের বিরুদ্ধে মামলা করেন।