সিবিএ নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) দ্বিবার্ষিক নির্বাচন ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। ইউনিয়নের সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বার্ষিক প্রতিবেদন পেশ করেন। শ্রমিক নেতাদের মধ্যে বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান, হাফিজুল ইসলাম, ফিরোজ আহমেদ সবুজ, মনিরুল ইসলাম প্রিন্স, ইসমাইল হোসেন প্রমুখ।