সিবিএ নির্বাচনে শহিদুল সভাপতি রহিম সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) দ্বিবার্ষিক নির্বাচন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে খন্দকার শহিদুল ইসলাম সভাপতি ও আবদুর রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার জীবন কুমার ঘোষ জানান, নির্বাচনে মিল ও মিলের কৃষিখামারের মোট ১ হাজার ৫৯৬ জন শ্রমিক-কর্মচারী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।