সিবিএর কার্যালয় দখল নিয়ে দুপক্ষের হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী টেলিফোন ভবনে শ্রমিক লীগ-সমর্থিত বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়নের কার্যালয় দখল নিয়ে গতকাল বুধবার বিবদমান দুটি পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে।টেলিফোন ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা প্রথম আলোকে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়নের (রেজি. ১৮২০) নোয়াখালী কমিটির সভাপতি পদে রবিউল হক এবং সাধারণ সম্পাদক আমির হোসেনের নেতৃত্বাধীন কমিটি কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এক মাস আগে কেন্দ্রীয় কমিটি ওই কমিটি ভেঙে দিয়ে নেছার আহমঞ্চদকে সভাপতি এবং মামুনুর রশিদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করে দেয়। এতে সাবেক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ক্ষুব্ধ হন।সূত্র জানায়, গতকাল ভোরে সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন তাঁর পক্ষের লোকজন নিয়ে সিবিএ কার্যালয় দখল করতে যান। এ সময় নেছার আহমঞ্চদের পক্ষের লোকজন আমির হোসেনকে টেলিফোন ভবন কম্পাউন্ড থেকে বের করে দেন।নেছার আহমঞ্চদ বলেন, ‘আমরা আগে থেকে কার্যালয়ে অবস্থান করায় তারা দখল করতে না পেরে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে।’ আমির হোসেন নিজেকে বৈধ সাধারণ সম্পাদক দাবি করে বলেন, তিনি সিবিএ অফিসে সভা করতে গিয়েছিলেন। কিন্তু তাঁকে সভা করতে দেওয়া হয়নি।সুধারাম মডেল থানার ওসি আবুল কালাম চৌধুরী বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।