প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) নির্বাহী প্রকৌশলী মিহির চাঁদ দের বিরুদ্ধে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিমানবন্দর থানার পুলিশ জানায়, সিভিল এভিয়েশনের তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কিকো ইন্টারন্যাশনালের মালিক কামরুল ইসলাম সোমবার রাতে এ জিডি করেন। তাতে বলা হয়, বিকেল সাড়ে পাঁচটার দিকে মিহির চাঁদ তাঁর কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে সিভিল এভিয়েশন থেকে বের করে দেওয়ার (কাজ না দেওয়ার) হুমকি দেন। মিহির চাঁদ প্রথম আলোকে বলেন, কামরুলের কাছে তিনি কোনো ঘুষ চাননি। সোমবার কামরুল এসে কাজের অভিজ্ঞতাপত্র চান। এ জন্য সময় লাগবে বলে জানালে কামরুল চলে যান।