নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী সিভিল ফেস্ট-২০১৭ শুরু হয়েছে৷ এতে সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কনফারেন্স, সিএডি প্রতিযোগিতা, পোস্টার ও প্রজেক্ট উপস্থাপন, পেপার ব্রিজ প্রদর্শন, টেকনিক্যাল সেমিনার ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান অলিম্পিয়াড এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
গতকাল সোমবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে এই ফেস্টের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক৷ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, অপরিকল্পিত নগরীর নানা সমস্যা আজ উন্নয়নের অন্যতম প্রতিবন্ধকতা সৃষ্টির কারণ৷ তাই ঢাকা শহরের উন্নয়নে ভবিষ্যৎ সিভিল ইঞ্জিনিয়ারদের ব্যাপকভাবে কাজ করতে হবে৷ নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য আতিকুল ইসলামের সভাপতিত্বে ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, সদস্য বেনজির আহমেদ, মোহাম্মদ শাহজাহান ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি কবির আহমেদ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি