সিভিল ফেস্টিভ্যাল
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে সিভিল ফেস্টিভ্যাল-২০১৭। উৎসবে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক এবং এই শিক্ষাপ্রতিষ্ঠানের তিন প্রজন্মের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা পরিবারসহ অংশ নেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ভবনে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর। বিশ্ববিদ্যালয়ের তিন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষে সৈয়দ মাহবুবুর রহমান, বিআইটি খুলনার পক্ষে মো. গোলাম মাওলা ও কুয়েটের পক্ষে প্রকৌশলী আবদুস সাকুর বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধ তৈরিসহ শিক্ষার্থীদের উদ্ভাবনীমূলক চিন্তাধারা এবং কাজের বেশি বেশি সুযোগ করে দেওয়া এই ফেস্টিভ্যালের প্রধান উদ্দেশ্য।