প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের একটি পরিত্যক্ত স্থান থেকে বিভিন্ন মুঠোফোন কোম্পানির ১১ হাজার ৭৬৩টি সিম কার্ড জব্দ করেছে র্যা ব। গতকাল শুক্রবার র্যা ব-৯ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মেজর হুমায়ূন কবিরের নেতৃত্বে একটি দল সিলেট নগরের পশ্চিম সাগরদিঘিরপাড় এলাকায় একটি বাসার পাশে খোলা জায়গা থেকে সিম কার্ডগুলো জব্দ করে। এর মধ্যে এয়ারটেলের ৫ হাজার ৮৫টি, রবির ৩ হাজার ৭১০, টেলিটকের ১ হাজার ২৯০, গ্রামীণফোনের ১ হাজার ৫১০ ও বাংলালিংকের ১৬৮টি সিম কার্ড রয়েছে।