সিম নিবন্ধন নিয়ে আপাতত গ্রাহকের ভোগান্তি হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) কর্তৃপক্ষ সিম যাচাই-বাছাইয়ের প্রাথমিক কাজটি এখন করছে। এরপর সঠিক ও ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নিবন্ধিত সিম শনাক্ত করা হবে। তাই আপাতত সিম নিবন্ধন নিয়ে গ্রাহকের ভোগান্তির কোনো আশঙ্কা নেই।
সিম কার্ডের নিবন্ধনের বিষয়ে গতকাল বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিটিআরসি। এতে বলা হয়, সিম নিবন্ধনের দ্বিতীয় পর্যায়ে প্রকৃত জাতীয় পরিচয়পত্রধারীদের একাধিক সিম থাকলে কিংবা ভুয়া পরিচয়পত্রের মাধ্যমে যেসব নিবন্ধিত আছে, সেগুলোর ব্যবহারকারীকে প্রকৃত জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধনের জন্য অনুরোধ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে ওই সিম বন্ধ করে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর থেকে সব সিম কেনার সময়ই আঙুলের ছাপসহ নিবন্ধন করতে হবে। সব গ্রাহককে সশরীরে কাস্টমার কেয়ার বা সেবাকেন্দ্রে উপস্থিত হয়ে নিবন্ধন করতে হবে।