সিম নিবন্ধনে আঙুলের ছাপ কেন অবৈধ নয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঙুলের ছাপ বা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে ​েচয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সচিবসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ সোমবার বিচারপতি ​ৈসয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এ বিষয়ে শুনানির জন্য আগামী ২৪ মার্চ দিন ঠিক রেখেছে আদালত।

হাইকোর্টে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান ও মুক্তাদির রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় ও জেসমিন সুলতানা।

আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে এস এম এনামুল হক নামের এক আইনজীবী গত ৯ মার্চ হাইকোর্টে এই রিট আবেদন করেন।

আরও পড়ুন: