সিম নিবন্ধনের মেয়াদ বাড়বে না: তারানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, মোবাইল ফোনের সিম নিবন্ধনের মেয়াদ ৩০ এপ্রিলের পর নতুন করে বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। এর মধ্যে যাঁরা নিবন্ধন করবেন না, তাঁদের সিম বন্ধ হয়ে যাবে।
গতকাল মঙ্গলবার রংপুর টেলিফোন ভবন ও প্রধান ডাকঘর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটকের ১০ মাসে ১০ লাখ গ্রাহক বেড়েছে জানিয়ে প্রতিমন্ত্রী তারানা হালিম এ সময় বলেন, নেটওয়ার্ক বাড়াতে ৬০০ কোটি টাকার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
তারানা হালিম আরও জানান, বিটিসিএলের ফোন লাভজনক করতে জুন মাসের মধ্যে দেশের জেলা-উপজেলা পর্যায়ে অপটিক্যাল ফাইবার সংযোগের কাজ শেষ হবে।