সিম নিবন্ধনের সময় বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোনের সিম নিবন্ধনের সময় ৩১ মে রাত রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামী ১ জুন থেকে অনিবন্ধিত সব সিম বন্ধ হয়ে যাবে। তবে আজ ৩০ এপ্রিল পর্যন্ত যেসব সিম নিবন্ধিত হয়নি, সতর্কবার্তা হিসেবে সেসব সিম ১ মে থেকে দৈবচয়ন ভিত্তিতে তিন ঘণ্টা বন্ধ রাখা হবে।
আজ শনিবার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বিটিআরসি সম্মেলন কক্ষে এই ঘোষণা দেন।