সিম পুনর্নিবন্ধনের সময় বাড়ানো হবে না: তারানা হালিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধনের জন্য সময় আর বাড়াবে না সরকার। সচিবালয়ের ভেতর সিম নিবন্ধনের পাঁচটি বুথ উদ্বোধনের পর গতকাল মঙ্গলবার সকালে তিনি এ কথা বলেন। খবর ইউএনবির।
তারানা হালিম বলেন, গত সোমবার পর্যন্ত প্রায় ৬ কোটি ৩৫ লাখ সিম নিবন্ধিত হয়েছে। তিনি আশা করছেন নির্ধারিত সময়ের মধ্যে বাকি সিমগুলোও নিবন্ধিত হবে।
ইউএনবির খবরটিতে বলা হয়, এ সময়ের মধ্যে যে সব সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হবে না, সে সিমগুলো সাময়িক বন্ধ হয়ে যাবে। তবে একটি খুদে বার্তা পাঠানো হবে যেন শিগগিরই সিমটির নিবন্ধন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, বায়োমেট্রিক পদ্ধতির সিম নিবন্ধনপ্রক্রিয়া গত বছরের ১৬ ডিসেম্বর চালু করা হয়। নতুন ও পুরোনো সব সিম ৩০ এপ্রিলের মধ্যে এ পদ্ধতিতে নিবন্ধন করার সময়সীমা বেঁধে দিয়েছে সরকার।