সিমকার্ড নিবন্ধনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়োমেট্রিক পদ্ধতিতে মুঠোফোনের সিমকার্ড নিবন্ধন করার লক্ষ্যে নেত্রকোনা জেলা শহরে জনসচেতনতামূলক শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে মুঠোফোন অপারেটর কোম্পানি বাংলালিংকের জেলা এজেন্ট এ কর্মসূচির আয়োজন করে। শহরের সাতপাই এলাকায় নেত্রকোনা সরকারি কলেজ মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সমাবেশে বক্তব্য দেন বাংলালিংকের নেত্রকোনা জোনাল বিজনেস ম্যানেজার আরিফ রব্বানি, ডিস্ট্রিবিউশন ম্যানেজার রঞ্জন সাহা, সুপারভাইজার সোহাগ সাহা প্রমুখ।