সিমাগো ইনস্টিটিউশন্স র্যাঙ্কিংয়ে দেশসেরা সাউথইস্ট বিশ্ববিদ্যালয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়। চীনের সিমাগো ইনস্টিটিউশন্স এই র্যাংকিং প্রকাশ করেছে।
বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নিয়ে একটি র্যাঙ্কিং প্রকাশ করে সিমাগো ইনস্টিটিউশন্স।
এপ্রিল ২০২২ সংস্করণের প্রকাশিত তালিকায় বিশ্ববিদ্যালয়টি সামগ্রিকভাবে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়টি উদ্ভাবনে প্রথম, গবেষণায় দ্বিতীয় এবং সামাজিক মূল্যায়নে নবম স্থান অর্জন করে। এই সাফল্যে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।